Id setup a4
A4 ID Setup Pro — ব্যবহারের পূর্ণাঙ্গ গাইড ও টিপস
🛠 কিভাবে A4 পেজে আইডি কার্ড সাজাবেন?
- প্রথমে উপরে স্কুল বা প্রতিষ্ঠানের নাম লিখুন। এটি সব কার্ডে একসাথে বসে যাবে।
- 'শ্রেণী/ক্লাস (সবার জন্য)' ঘরে ক্লাস লিখলে সব কার্ডে সেই ক্লাস বসবে। কারো ক্লাস আলাদা হলে তার নিচের 'শ্রেণী' ঘরে আলাদা লিখুন।
- নিচের তালিকায় ছাত্র ১ থেকে ছাত্র ৮ পর্যন্ত নাম, আইডি ও ছবি দিন। ডান পাশে (মোবাইলে নিচে) A4 পেজে কার্ডগুলো সঙ্গে সঙ্গে সাজানো হতে থাকবে।
- মুখ কেটে গেলে বা ছবি ঠিক না বসলে 'ছবির ফোকাস' থেকে 'Upper (মুখ)' বেছে নিন।
- সব ঠিক থাকলে 'SAVE IMAGE' (ছবি), 'SAVE PDF' (A4 PDF), 'PRINT' (সরাসরি প্রিন্ট) অথবা 'SAVE TO CLOUD' চাপুন।
- নতুন ব্যাচ বানাতে 'CLEAR ALL DATA' চেপে সব মুছে নতুন করে শুরু করুন।
🎛 সেটিংসগুলো কী কাজ করে?
- Photo focus: ছবি চারকোনা ফ্রেমে বসাতে গিয়ে কিছু অংশ কাটা পড়ে। 'Center' মাঝখান থেকে এবং 'Upper (মুখ)' উপরের দিক থেকে কাটে, যাতে মুখ ঠিক থাকে।
- Cutting border: চালু থাকলে প্রতিটি কার্ডের চারপাশে হালকা ড্যাশ লাইন আসে। প্রিন্ট করে কাটার সময় সুবিধা হয়। লাইন না চাইলে বন্ধ করুন।
- অটো আইডি নম্বর: Prefix (যেমন NH-) ও শুরুর নম্বর দিয়ে বাটন চাপলে যাদের নাম বা ছবি আছে অথচ আইডি ফাঁকা, তাদের আইডি ধারাবাহিকভাবে বসে যায়। আগে লেখা আইডি বদলায় না।
- Zoom: প্রিভিউ পর্দার মাপে নিজে থেকে ছোট হয়ে বসে। লেখা খুঁটিয়ে দেখতে + চাপুন, আবার আগের অবস্থায় আনতে ফিট (বক্স) আইকনে চাপুন।
📸 ভালো ফল পাওয়ার টিপস
- ছাত্রের মুখ সামনে থেকে, পরিষ্কার আলোতে তোলা ছবি ব্যবহার করুন। মুখ ছবির মাঝখানে থাকলে কার্ড সবচেয়ে সুন্দর আসে।
- নাম বেশি লম্বা হলে কার্ডে দুই লাইনে ভেঙে যায়। সংক্ষেপে লিখলে সুন্দর দেখায়।
- JPG বা PNG ছবি ব্যবহার করুন। HEIC ফরম্যাটের ছবি কিছু ব্রাউজারে না-ও খুলতে পারে।
- সেভ বা প্রিন্টের আগে জুম করে নাম ও আইডির বানান আরেকবার মিলিয়ে নিন।
❓ সাধারণ প্রশ্ন (FAQ)
এক পেজে কয়টি কার্ড আসবে?
৮টি (২ কলাম × ৪ সারি)। প্রতিটি কার্ডের মাপ প্রায় ৯২ × ৬৫ মিমি। প্রিন্ট করে কেটে নেওয়ার পর আইডি ফিতা বা কার্ড হোল্ডারে ব্যবহার করা যায়।
৮ জনের কম ছাত্র হলে কী হবে?
যে ঘরে নাম, আইডি বা ছবি কিছুই দেওয়া হয়নি সেটি প্রিভিউতে ঝাপসা দেখায়, কিন্তু SAVE IMAGE, PDF বা PRINT করলে ফাঁকা থাকে। ফাঁকা ঘরের কোনো লেখা প্রিন্ট হয় না।
সব কার্ডে কি একই স্কুলের নাম বসবে?
হ্যাঁ, উপরের ঘরে যা লিখবেন সব কার্ডের হেডারে সেটাই বসবে।
এটি কি সম্পূর্ণ ফ্রি?
হ্যাঁ, নেটহাটবিডি-তে এটি সম্পূর্ণ ফ্রি এবং কার্ডে বা প্রিন্টে কোনো ওয়াটারমার্ক বসে না।
SAVE IMAGE, SAVE PDF ও PRINT-এর পার্থক্য কী?
SAVE IMAGE উচ্চ রেজোলিউশনের PNG ছবি বানায়। SAVE PDF A4 কাগজের মাপে PDF দেয়। PRINT সরাসরি প্রিন্টারে পাঠায়।
ছাত্রদের ছবি কি অন্য কোথাও চলে যায়?
না। ছবি আপনার ব্রাউজারেই দেখা যায় এবং পেজ তৈরি হয়। সার্ভারে আপলোড হয় না।
Save to Cloud-এ কী সেভ হয়?
প্রতিষ্ঠানের নাম, সবার ক্লাস এবং প্রতিটি ছাত্রের নাম, আইডি ও ক্লাসের তালিকা সেভ হয়। ছবি ক্লাউডে সেভ হয় না। ছবিসহ পেজটি রাখতে SAVE IMAGE বা SAVE PDF করে নিন। ক্লাউডে সেভ করতে আগে লগইন করতে হবে। কমপক্ষে একজনের নাম বা আইডি দিতে হবে।
একসাথে অনেক ছাত্রের আইডি কার্ড বানাতে চাই।
এই টুলে একবারে ৮টি কার্ড হয়। বাল্ক আকারে (অসংখ্য ছাত্র অটোমেটিক পদ্ধতিতে) নিতে চাইলে নিচের WhatsApp বাটনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
🖨️ প্রিন্ট করার সঠিক নিয়ম (Print Tips)
- প্রিন্ট করার সময় অবশ্যই পেপার সাইজ 'A4' সিলেক্ট করুন।
- প্রিন্টার সেটিংসে 'Margin' অপশনটি 'None' বা 'Zero' এবং 'Scale' '100%' রাখুন। 'Fit to page' দিলে মাপ বদলে যেতে পারে।
- ভালো কোয়ালিটির জন্য ফটোপেপার বা মোটা আর্ট কার্ড ব্যবহার করতে পারেন।
- কার্ডগুলো কাটার পর ল্যামিনেশন করে নিলে বেশিদিন টিকে।
কোনো সমস্যা হলে এখানে রিপোর্ট করুন