Teacher salary sheet
অতিরিক্ত তথ্য (ঐচ্ছিক)
কিভাবে বেতন শিট তৈরি করবেন?
- প্রতিষ্ঠানের নাম, গ্রুপ/বিভাগ (ঐচ্ছিক), মাস ও বছর বেছে নিন। চাইলে পরিশোধের তারিখ ও প্রস্তুতকারীর নাম দিন।
- বেতন কাঠামো অংশে ভাতা ও কর্তনের হার ঠিক করুন। % মানে মূল বেতনের শতকরা (যেমন বাড়ি ভাড়া ৪০%), ৳ মানে নির্দিষ্ট টাকা (যেমন চিকিৎসা ভাতা ১৫০০)।
- শিক্ষক তালিকা অংশে নাম ও মূল বেতন একসাথে পেস্ট করুন (প্রতি লাইনে একজন — "নাম, মূল বেতন" অথবা "ক্রমিক, নাম, পদবি, মূল বেতন") এবং 'তালিকায় যোগ করুন' চাপুন।
- কারো বোনাস বা বিশেষ কর্তন (যেমন অনুপস্থিতির জন্য) থাকলে তার সমন্বয় ঘরে লিখুন — ধনাত্মক সংখ্যা (+) বোনাস, ঋণাত্মক (−) কর্তন হিসেবে যোগ হবে।
- ডান পাশে লাইভ প্রিভিউতে নিট প্রদেয় অটোমেটিক হিসাব হতে দেখবেন।
- শেষে SAVE TO CLOUD (লগইন লাগবে) অথবা SAVE ON DEVICE চাপুন। একই গ্রুপের একই মাস আবার সেভ করলে পুরনোটি নতুন তথ্যে আপডেট হয়।
হিসাব যেভাবে হয়
- মোট ভাতা = প্রতিটি ভাতার (মূল বেতনের % অথবা নির্দিষ্ট টাকা) যোগফল।
- মোট কর্তন = প্রতিটি কর্তনের (মূল বেতনের % অথবা নির্দিষ্ট টাকা) যোগফল।
- নিট প্রদেয় = মূল বেতন + মোট ভাতা − মোট কর্তন + সমন্বয়।
- প্রিন্ট/PDF-এ সংক্ষিপ্ত শিট (মোট ভাতা/কর্তন) দেখায়; Excel ফাইলে প্রতিটি ভাতা ও কর্তনের আলাদা কলাম থাকে।
- নেটহাট থেকে নামানো Excel ফাইল EXCEL ফাইল থেকে নিন বাটন দিয়ে আবার খুলে সংশোধন করা যায়।
Excel ফাইল ও সেভ করা শিট
- EXCEL বাটনে চাপলে পূর্ণ ব্রেকডাউনসহ (প্রতিটি ভাতা/কর্তনের আলাদা কলাম) Excel ফাইল ডাউনলোড হয়।
- ক্লাউডে সেভ করলে শিটের ডাটা আপনার অ্যাকাউন্টে বছর অনুযায়ী জমা থাকে এবং Excel ফাইলও ক্লাউড স্টোরেজে রাখার চেষ্টা করা হয়।
- 'সেভ করা শিট' তালিকায় বছর বেছে প্রতিটি মাসের শিট খুলুন, Excel নামান বা মুছুন।
প্রফেশনাল প্রিন্ট টিপস
- A4 Landscape-এ প্রিন্ট করুন, Scale 100% রাখুন।
- শিক্ষক বেশি হলে পৃষ্ঠা নিজে থেকে ভাগ হয়, প্রতি পৃষ্ঠায় হেডার আসে এবং PDF-এ সব পৃষ্ঠা একসাথে সেভ হয়।
- প্রিন্টের আগে নিট প্রদেয়র মোট অঙ্ক মিলিয়ে নিন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
কোনো সমস্যা হলে এখানে রিপোর্ট করুন
"আপনার প্রফেশনাল জীবনের প্রতিটি পদক্ষেপে নেটহাটবিডি সবসময় আপনার পাশে" — ফাউন্ডার, নেটহাটবিডি