Qr code generate
NetHaat QR Code Generator
কিউআর কোড জেনারেটর — লোগো ও ডিজাইনসহ, সম্পূর্ণ ফ্রি
স্ক্যান টেস্ট: ফোনের ক্যামেরা দিয়ে দেখে নিন
ব্যবহারবিধি ও গাইড
যেভাবে ব্যবহার করবেন
- উপরে ট্যাব থেকে বেছে নিন — লিংক/টেক্সট, WiFi, ভিজিটিং কার্ড বা হোয়াটসঅ্যাপ।
- তথ্য লিখুন — ডান পাশে লাইভ প্রিভিউতে QR তৈরি হয়ে যাবে।
- চাইলে QR কালার, ব্যাকগ্রাউন্ড ও ডট স্টাইল বদলান।
- "লোগো আপলোড" দিয়ে নিজের লোগো QR-এর মাঝখানে বসান।
- নিচে নাম/ক্যাপশন লিখুন (যেমন দোকানের নাম ও মোবাইল)।
- "PNG ডাউনলোড করুন" — প্রিন্ট-রেডি হাই রেজোলিউশন QR পাবেন।
সাধারণ প্রশ্ন (FAQ)
লোগো দিলে কি স্ক্যান হবে?
হ্যাঁ। QR-এ High error correction ব্যবহার করা হয়েছে, তাই মাঝখানে ছোট লোগো থাকলেও ফোনে স্ক্যান হবে। তবু ডাউনলোডের পর একবার স্ক্যান করে দেখে নিন।
WiFi QR কীভাবে কাজ করে?
অতিথি ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই WiFi-তে যুক্ত হওয়ার অপশন আসবে — পাসওয়ার্ড টাইপ করতে হবে না।
ভিজিটিং কার্ড QR-এ কী থাকে?
নাম, মোবাইল ও প্রতিষ্ঠান — স্ক্যান করলে ফোনে সরাসরি কন্টাক্ট সেভ করার অপশন আসবে।
কোন সাইজে ডাউনলোড করবো?
ফেসবুক/ওয়েবের জন্য 512px, দোকানের ব্যানার বা স্টিকারের জন্য 1024px বা 2048px নিন।
কালার বদলালে স্ক্যানে সমস্যা হবে?
গাঢ় QR + হালকা ব্যাকগ্রাউন্ড রাখুন। হালকা QR বা গাঢ় ব্যাকগ্রাউন্ডে স্ক্যান নাও হতে পারে।
এই QR কি আজীবন কাজ করবে?
হ্যাঁ — QR আপনার দেওয়া তথ্যই ধারণ করে, কোনো মেয়াদ নেই, কোনো সার্ভারের উপর নির্ভরশীল নয়।
টিপস
- দোকানের ক্যাশ কাউন্টারে বিকাশ/নগদ নম্বরের QR রাখলে পেমেন্ট নেওয়া সহজ হয়।
- লোগো হিসেবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যবহার করুন — স্ক্যান নির্ভরযোগ্য থাকে।
- প্রিন্টের আগে ফোন দিয়ে একবার স্ক্যান টেস্ট করে নিন।
"আপনার প্রফেশনাল জীবনের প্রতিটি পদক্ষেপে নেটহাটবিডি সবসময় আপনার পাশে" — ফাউন্ডার, নেটহাটবিডি