Mark sheet maker
অতিরিক্ত তথ্য (ঐচ্ছিক)
কিভাবে মার্কশীট তৈরি করবেন?
- বাম পাশের ফরমে প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার নাম ও সেশন লিখুন। চাইলে স্কুলের লোগো আপলোড করুন।
- শিক্ষার্থীর ছবি, নাম, পিতা-মাতার নাম, শ্রেণী, শাখা, রোল ও রেজি. নম্বর দিন।
- গ্রেডিং সেটিংস থেকে SSC/HSC (GPA 5.00) অথবা শুধু শতকরা (%) বেছে নিন এবং পাস মার্ক ঠিক করুন (ডিফল্ট ৩৩%)।
- প্রতিটি বিষয়ের নাম, পূর্ণমান এবং লিখিত / MCQ / ব্যবহারিক নম্বর বসান। যে কলাম লাগবে না সেটি খালি রাখুন — মার্কশীটে শুধু ব্যবহৃত কলামই দেখাবে। নতুন বিষয় যোগ করতে ADD SUBJECT চাপুন।
- মোট নম্বর, গ্রেড, পয়েন্ট, শতকরা, GPA ও পাস/ফেল অটোমেটিক হিসাব হবে।
- দরকার হলে 'অতিরিক্ত তথ্য (ঐচ্ছিক)' খুলে মার্কশীট নম্বর, মেধা স্থান, উপস্থিতি, প্রকাশের তারিখ, মন্তব্য, অভিভাবকের স্বাক্ষর বা QR কোড যোগ করুন — এগুলো দিলে তবেই মার্কশীটে দেখাবে।
- সবশেষে SAVE IMAGE, SAVE PDF (A4 PDF) অথবা PRINT বাটনে ক্লিক করুন।
গ্রেড ও GPA কিভাবে হিসাব হয়? (SSC/HSC)
- প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বরকে পূর্ণমান দিয়ে ভাগ করে শতকরা বের হয়।
- ৮০–১০০ = A+ (৫.০০) · ৭০–৭৯ = A (৪.০০) · ৬০–৬৯ = A- (৩.৫০) · ৫০–৫৯ = B (৩.০০) · ৪০–৪৯ = C (২.০০) · ৩৩–৩৯ = D (১.০০) · ৩৩ এর নিচে = F (০.০০)।
- GPA = সব বিষয়ের পয়েন্টের গড়। কোনো একটি বিষয়ে F পেলে ফলাফল অনুত্তীর্ণ এবং GPA ০.০০ হবে।
- পাস মার্ক বদলালে (যেমন ৪০%) সেই অনুযায়ী পাস/ফেল ঠিক হবে।
প্রফেশনাল প্রিন্ট টিপস
- মার্কশীট A4 পেপারে প্রিন্ট করুন এবং প্রিন্ট সেটিংসে Scale 100% রাখুন।
- ছবি স্পষ্ট দেখতে সোজা ও ভালো আলোতে তোলা পাসপোর্ট সাইজ (৩৫×৪৫ মিমি) ছবি ব্যবহার করুন।
- বিশেষ নোট: যদি আপনি পুরো ক্লাসের মার্কশীট বাল্ক আকারে একসাথে তৈরি করতে চান, তবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
কোনো সমস্যা হলে এখানে রিপোর্ট করুন
"আপনার প্রফেশনাল জীবনের প্রতিটি পদক্ষেপে নেটহাটবিডি সবসময় আপনার পাশে" — ফাউন্ডার, নেটহাটবিডি