Progress report
অতিরিক্ত তথ্য (ঐচ্ছিক)
কিভাবে প্রগ্রেস রিপোর্ট তৈরি করবেন?
- প্রতিষ্ঠানের নাম, বছর ও সেশন লিখুন, চাইলে লোগো দিন।
- শিক্ষার্থীর ছবি, নাম, পিতা-মাতার নাম, ক্লাস, শাখা, রোল ও রেজি. নম্বর দিন।
- গ্রেডিং সেটিংস থেকে SSC/HSC (GPA 5.00) অথবা শুধু শতকরা (%) বেছে নিন, পাস মার্ক ঠিক করুন (ডিফল্ট ৩৩%)।
- পরীক্ষাসমূহ অংশে পরীক্ষার নাম দিন (যেমন প্রথম সাময়িক, বার্ষিক)। চাইলে প্রতি পরীক্ষার মেধা স্থানও লিখুন।
- বিষয় ও নম্বর অংশে প্রতিটি বিষয়ের নাম ও পূর্ণমান দিন, তারপর প্রতিটি পরীক্ষার প্রাপ্ত নম্বর বসান। যে পরীক্ষা এখনো হয়নি তার ঘর খালি রাখুন।
- প্রতি পরীক্ষার মোট নম্বর, শতকরা, গ্রেড, GPA, পাস/ফেল ও অগ্রগতির বার চার্ট নিজে থেকেই তৈরি হবে।
- উপস্থিতির দিন হাতে লিখুন অথবা 'হাজিরা খাতা থেকে আনুন' চাপুন। আচরণ, নিয়মানুবর্তিতা ও মন্তব্য দিন।
- শেষে SAVE IMAGE / PDF / PRINT / EXCEL চাপুন এবং SAVE TO CLOUD অথবা SAVE ON DEVICE দিয়ে সেভ করে রাখুন।
গ্রেড, GPA ও অগ্রগতি কিভাবে হিসাব হয়?
- প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বরকে পূর্ণমান দিয়ে ভাগ করে শতকরা বের হয়।
- ৮০–১০০ = A+ (৫.০০) · ৭০–৭৯ = A (৪.০০) · ৬০–৬৯ = A- (৩.৫০) · ৫০–৫৯ = B (৩.০০) · ৪০–৪৯ = C (২.০০) · ৩৩–৩৯ = D (১.০০) · ৩৩ এর নিচে = F (০.০০)।
- GPA = সব বিষয়ের পয়েন্টের গড়। কোনো বিষয়ে F পেলে সেই পরীক্ষার ফলাফল অনুত্তীর্ণ এবং GPA ০.০০।
- অগ্রগতির চার্টে প্রতি পরীক্ষার শতকরা দেখায়। শেষ দুটি পরীক্ষার শতকরার পার্থক্য দেখে বোঝা যায় ফলাফল বেড়েছে না কমেছে।
বছর অনুযায়ী সেভ ও Excel ফাইল
- প্রতি শিক্ষার্থীর প্রতি বছরের রিপোর্ট আলাদাভাবে সেভ হয়। 'সেভ করা রিপোর্ট' তালিকায় বছর বেছে সেটি খুলুন, Excel নামান বা মুছুন।
- একই ক্লাস, একই নাম ও রোল, একই বছরের রিপোর্ট আবার সেভ করলে পুরনোটি নতুন তথ্যে আপডেট হয়।
- ক্লাউডে সেভ করলে Excel ফাইলও ক্লাউড স্টোরেজে রাখার চেষ্টা হয়। ক্লাউড ছাড়া EXCEL বাটনে ফাইল নামিয়ে রাখা যায় এবং EXCEL ফাইল থেকে নিন দিয়ে আবার খোলা যায়।
- শিক্ষার্থীর ছবি ও লোগো সেভ হয় না, রিপোর্ট খোলার পর আবার আপলোড করুন।
প্রফেশনাল প্রিন্ট টিপস
- রিপোর্ট A4 পেপারে প্রিন্ট করুন এবং Scale 100% রাখুন।
- ছবি স্পষ্ট দেখতে সোজা ও ভালো আলোতে তোলা পাসপোর্ট সাইজ (৩৫×৪৫ মিমি) ছবি ব্যবহার করুন।
- বিশেষ নোট: যদি আপনি পুরো ক্লাসের প্রগ্রেস রিপোর্ট বাল্ক আকারে একসাথে অটোমেটিক তৈরি করতে চান, তবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
কোনো সমস্যা হলে এখানে রিপোর্ট করুন
"আপনার প্রফেশনাল জীবনের প্রতিটি পদক্ষেপে নেটহাটবিডি সবসময় আপনার পাশে" — ফাউন্ডার, নেটহাটবিডি